বাবা- কলমে- দিপালী মিত্র (রাঙামাটি)

0

বাবা

কলমে- দিপালী মিত্র (রাঙামাটি)

বাইশটি বছর আগলে রেখেছিলে বুকের পিঞ্জরে ,
বাবা-মা মানে মাথার উপর এক আকাশ শীতল স্নেহে ঢাকা চাদরে ।
সাধনায় অটল ছিলে যাতে সন্তানেরা সুশিক্ষায় মানুষ হয় ,
অসুস্থ শরীরেও যমরাজের সাথে আপ্রাণ চেষ্টা করেছো শেষপ্রান্তে ,
জাগতিক জঞ্জাল থেকে মুক্তিতে ক্ষান্ত হতে দেখিনি তোমাতে ।
একটু যদি সময় পেতাম ! দুটো কাজ বাকি রয়ে গেলো , আহা! কী আকুতি,
মা-বাবা মানে বটবৃক্ষ শীতল ছায়া।

তোমার আদর্শের চোখ দিয়ে আজও চেষ্টা করি দেখার ,
তুমি বলতে কারো কাছ থেকে কিছু নিলে

তার থেকে একটু হলেও বেশি ফেরত দিতে
কারো কাঁচা আঁইলে পা না দিতে
অপকারের চেয়ে উপকার করতে ।
বাবা !
তোমার দেখা পৃথিবীর ছায়া মায়া আর দেখি না !
হাঁটতে হাঁটতে দেখি স্বার্থে নিয়ে পরে থাকা জীবজগত।

একটা দুঃখ বাবা ! জীবনের কিছুর বিনিময়ে আর হবেনা পূরাণ ,
তোমার পায়ের ধুলো পড়তে সময় দিলো না ভগবান আমার আলয় !
যত দূরে থাকো বাবা চোখের জলে
তোমাকে খোঁজে পাই ,
সদ্য তোলা ছবি আছে গাঁথা মনের আয়নায় ।
হাঁটা চলা কথার অঙ্গভঙ্গি দেখতে পাই ,
পাই না বাবার মুখে আদুরে নাম ধরে ডাকার আওয়াজ।

বাবা-মা মানে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *