পিতা একটি উচ্চারিত সুখের নাম, কলমে আমিনুল ইসলাম

0
WhatsApp Image 2026-06-22 at 12.31.24

কবি ও নজরুল গবেষক- আমিনুল ইসলাম এ্রঁর বাবা

      পিতা একটি উচ্চারিত সুখের নাম

কবি ও নজরুল গবেষক- আমিনুল ইসলাম

[ ঢাকা ]

মঙ্গল আহবানে সাড়া দেয়া শেষ হলে তিনি হেঁটে যান নদীমুখী

যে-নদী স্বীয় সহধর্মিনীর মতো আজো তার  আনন্দ-বেদনার

সঙ্গী; কারণও! সুবহ সাদেকের হাওয়া বসরার আতরের মতো

মিশে যায় অনুদ্ধত সত্তায় আর অদূষিত অম্লজান নদীর মতো

ঢুকে পড়ে উপচিয়ে তোলে প্রাণের পেয়ালা। প্রভাতের সূর্য শিশুমুখ

চুমে দিতে বিস্মিত বৃক্ষেরা দেখে–শিশিরে ধুয়ে গেছে দুটি

সিরাতুল মুস্তাকিমগামী পা। আর ঘুমভাঙা ধানের সারি মাথা

নোয়ায়ে শ্রদ্ধা জানায় সবুজের শিল্পীকে। শতাব্দিকাল কত ডাকই

না শুনে আসছেন তিনি– শতবিপদেও শুনে এসেছেন অলৌকিক

মঙ্গল আহবান- ‘অতীতের চেয়ে নিশ্চই ভাল হবে রে ভবিষ্যৎ!’

মুখরিত কাকলির মাঝেই তার ঘুম, স্বপ্ন, জাগরণ আর প্রার্থনা;

আউশের খেতে কান পেতে শুনতে পান নদীতে বান ডাকার

আগাম আওয়াজ; শুনতে পান সবুজের ঢেউয়ে বেজে ওঠা

আবদুল আলীমের গান; বোশাখের বটতলায় চোখ বুজে শুনে নেন

খনার কণ্ঠে উচ্চারিত ষড়ঋতুর বিশুদ্ধ ব্যাকরণ। ‘এনামুলের বাপ-

নাস্তা খাবে না!’–এই ডাক শোনা তার প্রতি সকালের প্রিয় অভিজ্ঞতা।

নব্বই-উত্তীর্ণ কানে তিনি  কখনও কি দুঃখ বা মৃত্যুর আহবান শুনতে

পান? মনে হয় পান। আর সেসব এড়িয়ে যান অবলীলায়–ঘূর্ণিঝড়ের

ঘ্রাণ পেয়েও যেমন শান্ততায় খাড়া থাকে সুন্দরবনের সবুজ সমাবেশ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
22 June 2026

পিতা একটি উচ্চারিত সুখের নাম, কলমে আমিনুল ইসলাম

www.muktopathon.com |
muktopathon
muktopathon