উল্লাপাড়ায় ৩ দিনব্যাপী ইদ-ই-মিলাদুন্নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন

0
784981967_28415031648185016_7356098609146022194_n

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘মুক্তপঠন গ্রন্থাগার’-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বর্ণাঢ্য সিরাত প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

​অনুষ্ঠানের শেষ দিনে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিভিন্ন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় ৩০টি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার বিপুলসংখ্যক শিক্ষার্থী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। মোট ৮টি ভিন্ন ভিন্ন ইভেন্টে তিনটি গ্রুপে (ক, খ ও গ) প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ী ৫৯ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা এবং পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে পুরস্কার স্বরূপ ফলদ, বনজ শতাধিক গাছ ও মানসম্মত বই এবং সনদপত্র বিজয়ীদের দেওয়া হয়।

২০১১ সালে প্রতিষ্ঠিত ​মুক্তপঠনের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান বলেন, “মানবজাতির মুক্তির দূত নূর নবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে আমাদের জানতে হবে এবং তাঁর জীবনাদর্শকে মনে-প্রাণে লালন করতে হবে। মূলত শিক্ষার্থীদের মাঝে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর সুমহান জীবন ও শিক্ষাকে জানার এবং সঠিকভাবে উপলব্ধি করার সুযোগ তৈরি করতেই আমাদের এই ৮টি প্রতিযোগিতার আয়োজন।”

​সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল কাদের বিশ্বাস এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার। এছাড়া স্থানীয় কবি সাহিত্যিক এবং বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান মান এবং তাঁর আদর্শ শিশুর জন্য কতটা জরুরী তা নিয়ে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন উল্লাপাড়া কামিল মাদ্রাসার প্রভাষক আলহাজ্ব আব্দুল আজিজ।

​এর আগে ২৬ আগস্ট থেকে শুরু হওয়া এ আয়োজনে মহানবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জীবনাদর্শের ওপর কুইজ, সাবলীল পঠন (রিডিং), রচনা, বক্তৃতা, কবিতা লিখন, সিরাত ঘটনা বলা, কোরআন তেলাওয়াত এবং হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি মহানবীর আদর্শে নিজেদের চরিত্র গঠন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
31 August 2026

উল্লাপাড়ায় ৩ দিনব্যাপী ইদ-ই-মিলাদুন্নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন

www.muktopathon.com |
muktopathon
muktopathon