সব হারাবার জন্য- কলমে- অমৃতা কুন্ডু বাঁধন (ঢাকা)

0
WhatsApp Image 2026-06-18 at 11.16.26 PM

Amrita Kundu Badhon

সব হারাবার জন্য
কলমে- অমৃতা কুন্ডু বাঁধন

যেমতি নদী সমুদ্র পানে ধায়,
মোরে নয়ন শুধু তোমা পানে চায়।
তবু মোরে বারবার ফিরাইয়া দেওয়া,
পথ আছে বলেই বুঝি পথিকের পথভ্রষ্ট হওয়া;

নয়ন মাঝে নিয়া ঠাঁই, নয়ন সম্মুখে তুমি নাই,
হৃদয়ে করিয়া বাস, এ হৃদয় তোমারে নাহি পায়।
হে সুন্দর, যত তোমা নাহি পাই,
মোর তিয়াসা তত বাড়িয়া যায়,
কালের যাত্রায় তাই আসিয়াছি নিতে বিদায়।

হৃদয়-অঞ্জলি দিয়াছি যত,
গ্রহণ করিয়া ঋণী করেছ তত।
প্রণয়ের খাতায় আমি আজ রিক্ত হস্ত
সব দিয়াছি শুধু সব হারাবার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *