উল্লাপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুক্তপঠন গ্রন্থাগারের আয়োজন

0
IMG-20260823-WA0006

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে মুক্তপঠন গ্রন্থাগার। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি এবং জ্ঞানচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
আগামী ২৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজনের মধ্যে রয়েছে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, কুইজ, রচনা, বক্তৃতা, সাবলীল পঠন, স্বরচিত কবিতা ও সিরাতের ঘটনা বলা প্রতিযোগিতা। বিভিন্ন বয়স ও শ্রেণির অংশগ্রহণকারীদের জন্য প্রতিযোগিতাগুলো আলাদাভাবে সাজানো হয়েছে। �

২৬ আগস্ট বিকেল ৪টায় মহানবী (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজন শুরু হবে। এরপর বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাবলীল পঠন প্রতিযোগিতা।

২৭ আগস্ট বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে রচনা প্রতিযোগিতা। এতে বয়স ও শ্রেণিভেদে নির্ধারিত শব্দসীমার মধ্যে মহানবী (সা.)-এর জীবনীর ওপর রচনা লিখতে হবে। একই দিন বিকেল ৫টায় থাকবে না দেখে বক্তৃতা প্রতিযোগিতা। এছাড়া সন্ধ্যা ৭টার মধ্যে মহানবী (সা.)-কে নিয়ে ১০ চরণের স্বরচিত কবিতা জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

২৮ আগস্ট বিকেল সাড়ে ৩টায় উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে সিরাতের ঘটনা বলা প্রতিযোগিতা। এরপর বিকেল ৪টায় কোরআন তিলাওয়াত এবং বিকেল ৫টায় হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আয়োজনের শেষ দিনে ২৮ আগস্ট বিকেল ৫টায় উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৬টায় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

মুক্তপঠন গ্রন্থাগারের এ উদ্যোগকে ঘিরে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও পাঠানুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, প্রতিযোগিতার পাশাপাশি মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও সুন্দর আচরণের চর্চা আরও উৎসাহিত হব।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
25 August 2026

উল্লাপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুক্তপঠন গ্রন্থাগারের আয়োজন

www.muktopathon.com |
muktopathon
muktopathon