মাদক মুক্ত সমাজ গড়ি
-এম এ হান্নান
-এম এ হান্নান
মাদক তুমি মিথ্যা সুখের ছদ্মবেশী ছায়া,
নেশায় দেখাও রঙিন স্বপ্ন কেড়ে নাও পরে মায়া।
সুখের জীবন নষ্ট করে জ্বালাও দুঃখের আগুন,
ঘাতক হয়ে দহন কর নিভাও মনের ফাগুন।
তোমার তরে আজ আমি , হারাই পথের দিশা,
ভবিষ্যৎ আজ অন্ধকার তোমার বাজে নেশা।
পরিবারের মুখে এনে দাও নীরব দীর্ঘশ্বাস,
ভালোবাসার ঘরটাকেও করো তুমি সর্বনাশ।
তবু মানুষ জাগতে পারে, ফিরতে পারে আলোয়,
দৃঢ় ইচ্ছার শক্তি নিয়ে কাটবে দিন ভালোয় ।
জীবন সুন্দর, জীবন শক্তি, স্বপ্নে ভরা পথ,
মাদক ছেড়ে গড়ি সবাই আশার নতুন রথ।
এসো করি শপথ আজ, সচেতন হোক প্রাণ,
মাদকমুক্ত সমাজ গড়ি, এ হোক সবার গান।
মানবতার দীপ জ্বেলে এগিয়ে যাক দেশ,
সুস্থ জীবন, সুন্দর ভবিষ্যৎ—হোক সবার বেশ ।
