ব্লেড ও কুড়াল-মো. হায়দার আলী সেখ
ব্লেড ও কুড়াল
—মো. হায়দার আলী সেখ
কুড়াল বড়াই করে বলে খুশি খুশি মনে,
কাঠুরিয়া আমায় নিয়ে চলে যায় বনে।
আমি ছাড়া কাঠুরিয়ার চলেনা তার সংসার,
তাই বুঝি কুড়ালের এত বড় অহংকার।
আমি কাটি বড় গাছ কাটি বাঁশঝাড়,
তুমি কি পারো তা ভাবো নিজে একবার?
আমাকে আদর করে কাঠুরিয়া নেয় ঘরে,
রাখে হাতে নেয় কাঁধে রাখে বেশ যতনে,
আমি কত দামি দেখো কাঠুরিয়ার নয়নে।
ব্লেড হেসে কয় আমাকে দেখো ভাই,
তোমার মত শক্তি আমার তেমন নাই।
আমি কাটি মানুষের চুল মোচ দাড়ি,
আমাকে আদর করে কাটে নখ নাড়ি।
তুমি কাটো গাছ আর আমি কাটি চুল,
তুমি নিজ বড় ভাবো আমি নীচকূল।
আমিও নাপিতের দেখো দরকারি,
থাকি খুব আদরে নাপিতের বাড়ি।
কুড়াল গর্ব করে কয় শক্তি তার আছে,
ব্লেডও কয় তারে আমি কি ভাই পিছে।
যেখানে যে যেমন শক্তি তার তেমন।
তুমি কি পারো ভাই কাটিতে চুল?
নিজেকে শুধাও তুমি তোমার ভাবা ভুল।