স্মৃতি সম্মেলন -আমিনুল ইসলাম

0
WhatsApp Image 2026-10-06 at 21.49.01

স্মৃতি সম্মেলন 
আমিনুল ইসলাম

ডাক দিয়েছে প্রাণের মেলা
শুকিয়ে আসা পদ্মাপাড়ে
চেয়ে আছেন শাহ মখদুম
বড়কুঠিও দেখছে আড়ে।

ভুলছো নাকি চাচার হোটেল
আগুনসেবার উল্টো গলি!
দাদির মতন সোনাদিঘি
জলআঁচলে মুছছে ধুলি।

এক ফাঁকে তো যেতেই হবে
প্রত্ন রিসার্চ মিউজিয়ামে
বেহুলার সে প্রেমের চিঠি
দুলছে হাওয়ায় স্মৃতির খামে।

যে ছেলেটির হাফিজহৃদয়
তিরিশ বছর কড়াইতলা
শাখ-ই নবাত যেই মেয়েটি
গাইবে তারাও মিলিয়ে গলা।

কড়াইতলায় বসার আসন
একটু নাহয় কমলো ছায়া
কলাভবন আজও শেখায়
প্রেম কি আর কি যে মায়া!

আকাশ খুশি তাকিয়ে দেখে
চারার হাসি কুঁড়ির বিকাশ
সহস্র থোথ— হাজার মশাল
চাঁদের দেশে হিসাব নিকাশ।

সম্মিলিত প্রেম ও মেধায়
দিবসরাত্রি সৃজনশীলে
গাইবে সেদিন গাঙবলাকা
তাজমহলের অন্ত্যমিলে!

ঢেউ উঠেছে আকাশ গাঙে
রেশমী ওড়না উদ্বোধনে
দেড়শো বছর মিলবে সেথায়
সফল স্মৃতি সম্মেলনে!

তুমিই বা ক্যান থাকবে দূরে!–
বনলতার আন্তরিক ডাক
ঐ যে টিকিট প্রাণের মেলার
এ-ডাকে ভাই—নেই কোনো ফাঁক।

দেখছো হাকালুকির আকাশ
দূরের পাখি খেলছে ডানায়
কি কুয়াশা! কিসের গুলি!
মানছে নাকো কোনো মানাই।

জমছে সেথায় ওলোক্স মেলা
বিশ্ব সুরে বিশ্ব প্রাণের
কড়াইতলায় উঠবে ধবনি
একই সুরে মিলন-গানের।

বন্ধু চলো— পদ্মাপাড়ে
হৃদয় করে আধেক খালি
সম্মেলনেই রিফুয়েলিং
ভালোবাসায় ভরবে ডালি!

[উৎসর্গ: বাচিকশিল্পী ডানা নাজলী]

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
07 October 2026

স্মৃতি সম্মেলন -আমিনুল ইসলাম

www.muktopathon.com |
muktopathon
muktopathon