কবিতা: ঢেউ_কলমে-মেহের নিগার সমাপ্তি

0
IMG-20260619-WA0015

ঢেউ_কলমে-মেহের নিগার সমাপ্তি

ঢেউ

কলমে-মেহের নিগার সমাপ্তি
ইন্সট্রাক্টর (সাধারণ), পিটিআই, চাঁপাইনবাবগঞ্জ

হঠাৎ একটা ঢেউ এসেছিল জীবনে,
সব কিছু তোলপাড় করেই এসেছিল।
ঢেউ যে আমায় বলেছিল থামতে,
চেয়েছিল কষ্টগুলো সব ভাসিয়ে নিতে।

ঢেউ এর আশায় মত্ত হয়ে,
থমকে দাঁড়ায় সমুদ্র পাড়ে।
সামনে অসীম বিশালতার মুগ্ধতা,
সুখ সাগরে বিলীনের হাতছানি!

গর্জন করে ঢেউ এসেছিল ঠিকই,
লুটিয়ে পড়েছিল পায়ের তলায়।
প্রচন্ড শক্তিতে ভাসিয়ে নিতে চেয়েছিল,
আদৌ কি পেরেছি নিজেকে ভাসাতে?

কষ্টগুলো কষ্টই থেকে যায়,
রয়ে যায় তৃষ্ণার্ত নোনা স্মৃতি।
ভেঙেও যে নতুন করে গড়ে যায়,
ঢেউয়ের কাছেই তা শিখেছি !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *