আব্বা আর সাথে তাঁর সাইকেলখানি। শাফায়েত আহমেদ

0
WhatsApp Image 2026-06-18 at 10.31.24 AM

শাফায়েত আহমেদ

ছাদের প্যারাপেটে বসে

নির্লিপ্ততার সম্মোহনে ভাবি – যতসব নিরীহদের।

দেখি দেয়াল বেয়ে ওঠে পিঁপড়ের দল,

আহারের কাছে আয়ু করছে বদল।

মানসপটে ভাসে তৃণভোজী হরিণী,

খাঁচায় রুদ্ধ হিংস্র বাঘ অনাহারী;

আরো কত শত নিরীহ প্রাণী!

যদি ভাবি নিরীহ মানুষের আবাসভূমি,

চোখে ভাসে রোহিঙ্গা ক্যাম্প আর ফিলিস্তিনি।

এর চেয়েও যদি নিরীহ কিছু জানি,

সে তো আব্বা আর সাথে তাঁর সাইকেলখানি।

 

লেখা : শাফায়েত আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *