আমি কোনো ভূখণ্ড নই-মোছা. শামীমা বেগম (মৌলভীবাজার)

0
WhatsApp Image 2026-06-21 at 20.47.57

কবি- মোছা. শামীমা বেগম

আমি কোনো ভূখণ্ড নই

🖋️ কলমে-মোছা. শামীমা বেগম

অনেক বসন্ত নির্বাসিত হয়েছে,

কুয়াশার শবাচ্ছাদনে ঢেকে থেকেছে প্রহর

সূর্যের ঔদাসীন্যের দীর্ঘ উপাখ্যানে।

প্রকৃতি আজও সাদা পালকের প্রতারণায় মগ্ন,

ওপারে জমাট নিশীথ,

খেঁকশিয়ালের প্রাগৈতিহাসিক হাহাকার।

কতিপয় নামহীন আগন্তুক

জিজ্ঞাসার সর্পিল গোলকধাঁধায়

আমার সত্তাকে বিদীর্ণ করতে চায় বারবার,

যেন আমি কোনো দুর্বোধ্য প্রত্নলিপি!

তারা জানে না—

আমার নৈঃশব্দ্যের গর্ভে

অগ্নিবীজের অঙ্কুরোদ্গম ঘটে প্রতিক্ষণ;

আমি অনাবৃত নই,

আমি এক অনতিক্রম্য প্রতিরোধের ভূগোল।

আমি কুয়াশার ভেতর থেকেও দৃশ্যমান,

অন্ধকারের ভেতর থেকেও জ্বলন্ত।

আমি অগ্নিকুণ্ডে জেগে থাকা মুক্তির মতো কেউ

আমি নীরবতার গভীরে সঞ্চিত মহাপ্লাবনের ঢেউ।

—————————————————————————————–

মোছা. শামীমা বেগম

       ইন্সট্রাক্টর (সাধারণ)

     পিটিআই, মৌলভীবাজার

https://www.facebook.com/shamima.shammi.1422409

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
21 June 2026

আমি কোনো ভূখণ্ড নই-মোছা. শামীমা বেগম (মৌলভীবাজার)

www.muktopathon.com |
muktopathon
muktopathon