বাবা আমার – কলমে- মো.  হাসু কবির (ঢাকা)

0
hasu

কবি মো. হাসু কবির

বাবা আমার

কলমে- মো.  হাসু কবির

বাবা আমার জন্মদাতা

বটবৃক্ষের’ই ছায়া

সুখ সাগরে ভাসি বাবার

পেলে আদর মায়া।

বাবার সোহাগ ভালোবাসা

মধুর মত লাগে

হাজার কষ্ট বিপদকালে

বাবাকে পাই আগে।

নিরাপত্তার চাদর বাবা

কাছে পাওয়া স্বর্গ

প্রভুর সকল দানের মধ্যে

বাবাই সেরা অর্ঘ।

বাবা আমার হৃদয় কাবা

এই ধরনীর বুকে

আস্থাভাজন সাথী বাবা

সুখে কিংবা দুখে।

বাবা যেন প্রেম জড়ানো

শাসনের হাতিয়ার

উদ্দীপকের মূল চালিকা

আদেশ নিষেধ তাহার।

বাবার মত মহান পুরুষ

নেইতো কেহ ভবে

বাবার তরে হাজার সালাম

কৃতজ্ঞতা রবে।

প্রভু তুমি সহায় থেকো

বাবার সকল কর্মে

জান্নাতে ঠাঁই দিও তাঁরে

দরখাস্ত এই মর্মে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
21 June 2026

বাবা আমার - কলমে- মো.  হাসু কবির (ঢাকা)

www.muktopathon.com |
muktopathon
muktopathon