বাবা- কলমে-সুবর্ণা মোস্তফা (সরকারী আকবর আলী কলেজ)

0

বাবা

কলমে-সুবর্ণা মোস্তফা

(সরকারী আকবর আলী কলেজ)

বাবা, তোমারে নিয়া কি লিখিবো??

যাহা লিখিবো তাহাই কম পড়িয়া যাবে।

তুমি আমার বিশাল বট গাছের ছায়া,

তুমিই আমার আকাশ ছোঁয়া স্বপ্নের মই।

মনে পড়ে বাবা, ছোটবেলায় যখন কান্না করতাম,

তুমি আমারে কাঁধে নিয়ে সারা বাড়ি ঘুরতে।

আজও মন খারাপ হইলে তোমার রুমের দরজার সামনে গিয়া দাঁড়াই।

তুমি একবার ডাক দিলেই সব কষ্ট উধাও।

আমি রাগ করলে কেউ না বুঝুক, তুমি ঠিকই বুঝো।

আমার সব অভিমান তুমি এক নিমিষে ভাঙায় দাও।

তোমারে বুঝিনি কখনো, এখনো বুঝি না।

তবুও জানি, তুমিই আমার সাহস, তুমিই আমার ভরসা।

কত বায়না করি বাবা??

তুমি কখনো “না” বলো না।

পকেটে টাকা না থাকলেও মিষ্টি হেসে বলো –

“ঠিক আছে মা, এই নাও তোমার উপহার।”

বাবা, তুমি আমার স্বপ্ন দেখো।

আমি কথা দিলাম, সে স্বপ্ন আমি বৃথা যেতে দিব না।

সর্বোপরি বাবা, তোমায় খুব ভালোবাসি।

তুমি হাজার বছর বাঁচো। তোমার ছায়াতেই আমি বাঁচতে চাই।

~

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *