প্রিয় বাবা, কলমে- মো. আজিনুর রহমান-(নীলফামারী)।

0
প্রিয় বাবা ( বাবাকে নিয়ে লেখা অনুভুতি)
কলমে- মো. আজিনুর রহমান-(নীলফামারী)।
প্রিয় বাবা,
তুমি কেমন আছ? নিশ্চয়ই ভালো। কারণ সর্বদাই তোমার ভালো থাকাটা যে আমার মনের একমাত্র বাসনা। তুমি ভালো থাকলে আমার কাছে পুরো পৃথিবীটাকে অনেক ভালো মনে হয়। কিন্তু তোমার অসুস্থতা আমার হৃদয়কে আশান্তির আগুনে পুড়িয়ে ফেলে। বাবা তোমার আদরের পরশ আমাকে প্রতিনিয়তই তোমাকে স্বরণ করিয়ে দেয়। তোমার জ্বালাময়ী শাসন ও রাঙানো চোখ সর্বদাই তোমাকে মনে করিয়ে দেয়। আমাকে মানুষ করার জন্য তোমার প্রচেষ্টা এখন হারে হারে উপলদ্ধি করি। মাছের বড় অংশটা আমাকে খাইয়ে তোমার তৃপ্ততা আমাকে প্রতিনিয়তই তোমার মধুময় ভালোবাসাকে স্বরণ করে দেয়। আমার পরণের নতুন পোশাকে তুমি পরিতৃপ্তি পেতে। তোমার দোয়ায় আজ আমি সফল। তোমাকে আমার হৃদয়ের মনিকোঠায় রাখবো চিরতরে। আমার মাধ্যমে কোনো অনাদর আর অবহেলা যেন তোমাকে ভুলেও স্পর্শ করতে না পারে, সেই প্রতিজ্ঞায় আমি প্রতিজ্ঞ। জীবনে চলার পথে একমাত্র তোমার নির্ভেজাল দোয়া ও ভালোবাসা আমাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। তুমি ভালো থেকে বাবা। লাভ ইউ বাবা।
ইতি,
তোমার আদরের সন্তান,
মোঃ আজিনুর রহমান,
মিয়া পাড়া, চাপানী হাট,
ডিমলা, নীলফামারী।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
21 June 2026

প্রিয় বাবা, কলমে- মো. আজিনুর রহমান-(নীলফামারী)।

www.muktopathon.com |
muktopathon
muktopathon