June 21, 2026

বাবা | অঙ্কিতা বণিক ( কলকাতা )

0
WhatsApp Image 2026-06-18 at 10.31.28 AM

অঙ্কিতা বণিক ( কলকাতা )

বাবা
অঙ্কিতা বণিক ( কলকাতা )

বাবা তোমাকে খুব ভালোবাসি।
বাবা দুটি অক্ষরের সমৃদ্ধ একটি শব্দ
যার অর্থ বটবৃক্ষ।
যার ছায়াতলে প্রত্যেকটি সন্তান
নিরাপদে নিশ্চিন্তে ঘুমোতে পারে।
বাবা এমনই একজন মানুষ
যিনি হাজার কষ্ট মুখ বুঝে সহ্য করেন
শুধুমাত্র তার সন্তানদের মুখে হাসি
ফোটানোর জন্য।
বাবা হলে পরম শিক্ষাগুরু।
বাবা মানে যার হাত ধরে প্রথম হাঁটা শুরু,
বাবা মানে শাসন ,ভয়
আর!
ভীষণ রকম আবদার ও ভালোবাসা।
বাবা মানেই সব শখ,আহ্লাদ ও মনের আশা।
বাবা মানে নিঃস্বার্থ এক প্রিয় বন্ধু।
বাবা মানেই প্রত্যেক সন্তানের কাছে এক আদর্শ।
বাবা মানেই আমাদের জীবনের হিরো।
বাবা মানেই ঠিক কতটা হৃদয়ের স্থান জুড়ে থাকে তা বোঝানো বেশ কঠিন,
বাবা মানেই আমাদের পথ প্রদর্শক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *